banglarmukul
৯ অক্টোবর ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

প্রদীপ কুমার রায় :

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় আগাম প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে রায়পুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ পলাশ,
রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার বনিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ক্রিড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম আলমাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়,
উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি সাংবাদিকবৃন্দ।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

২

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৪

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৫

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

৬

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৮

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৯

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১০

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১২

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৩

ভালো থেকো

১৪

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৫

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১৬

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১৭

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৮

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৯

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

২০