banglarmukul
৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া, এমপি, বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) এবং আতাউর রহমান অংশগ্রহণ করেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এমপি  তার স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং তাদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা এবং সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতি বছর নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং সারা দেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদফতরের প্রধানগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

২

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

৩

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

৪

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

৫

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

৬

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৮

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৯

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১০

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১২

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

১৩

ভালো থেকো

১৪

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১৫

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১৬

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১৭

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৮

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৯

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

২০