প্রদীপ কুমার রায় :
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন