banglarmukul
১৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, সেচের পানি সাশ্রয় এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে AWD (Alternate Wetting and Drying) প্রযুক্তির সফলতা কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

সোমবার (১৫ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার একটি বোরো ধান ক্লাস্টারে AWD প্রযুক্তি প্রদর্শনী ও ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানটি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম কর্মসূচির আওতায় বাস্তবায়িত হয়। বিশ্বব্যাংক ও আইএফএডির (IFAD) সহায়তায় পরিচালিত কৃষি উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক ও পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রায়পুর উপজেলায় বোরো ধানের ক্লাস্টারভিত্তিক আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬৫০ হেক্টর। তবে কৃষকদের ব্যাপক আগ্রহ, মাঠপর্যায়ে কৃষি বিভাগের নিবিড় তদারকি এবং বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের ফলে আবাদ হয়েছে ৭০০ হেক্টর জমিতে।

অনুষ্ঠানে কৃষকদের AWD প্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি, উৎপাদন ব্যয় হ্রাস এবং ফলন বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার মাধ্যমে এ প্রযুক্তি অপ্রয়োজনীয় পানি ব্যবহার কমায় এবং কৃষকের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

কৃষি বিভাগ জানায়, রায়পুরে AWD প্রযুক্তি সম্প্রসারণে PARTNER প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পের আওতায় পরিচালিত ধান চাষি ফিল্ড স্কুল, সেশন ও প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকদের মাঝে প্রযুক্তিটি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রদর্শনী চাষিদের সফলতা দেখে সাধারণ কৃষকরাও এ পদ্ধতি গ্রহণে আগ্রহী হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, AWD প্রযুক্তি ব্যবহারের ফলে বোরো ধানে সেচের পানি সাশ্রয়ের পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে কৃষকের লাভজনক উৎপাদন নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, “রায়পুর উপজেলায় বোরো ধানে AWD প্রযুক্তির ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে সেচের পানি সাশ্রয়, উৎপাদন ব্যয় কমানো এবং ফলন ধরে রাখা সম্ভব হচ্ছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়া কৃষকদের আগ্রহ ও মাঠপর্যায়ে কৃষি বিভাগের কার্যক্রমের ইতিবাচক ফল। ভবিষ্যতে আরও বেশি কৃষকের মাঝে এ প্রযুক্তি সম্প্রসারণে কাজ করা হবে।”

উপস্থিত কৃষকরা জানান, প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রম মাঠপর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনছে এবং আগামীতে আরও বেশি জমিতে AWD প্রযুক্তি অনুসরণ করার আগ্রহ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০