banglarmukul
৬ মার্চ ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতা রাজনকে কারণ দর্শানোর নোটিশ, বহিষ্কারের দাবিতে অনড় নেতারা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতা মনির আহম্মদ রাজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ ও মারধরের অভিযোগের ঘটনায় নতুন মোড় নিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং দুই দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে।
জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি চন্দ্রগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখনও অনড় অবস্থানে রয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন রাজন। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার্থে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং সংগঠন থেকে বহিষ্কার করা উচিত।

স্থানীয় নেতাকর্মীরা আরও জানান, এর আগেও রাজনের বিরুদ্ধে সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। সর্বশেষ ইউনিয়ন যুবদল নেতা আল আমিনের সঙ্গে বিরোধের জেরে চন্দ্রগঞ্জ পাবলিক হলে অনুষ্ঠিত একটি বৈঠকে তিনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও খারাপ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জেলা শ্রমিকদলের কাছে লিখিত অভিযোগ দেন এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন আচরণ অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তাই অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

জেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ বিষয়ে জানতে মনির আহম্মদ রাজনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১০

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১১

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

১৩

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

১৪

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

১৫

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

১৬

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

১৮

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১৯

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

২০