banglarmukul
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিতএমপি পদে আলোচনায় লক্ষ্মীপুরের মানবিক কন্যা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
 সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে ব্যাপক লবিং তদবির শুরু করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নারী নেত্রীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকারি দল বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি। এসব আসনের বিপরীতে দলটির শতাধিক সম্ভাব্য নারী প্রার্থী ইতোমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে তদবির লবিং করছেন। জানান দিচ্ছেন তাঁদের রাজনৈতিক পারফরম্যান্স ও অবদান।
বিএনপির নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,  এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার অন্যতম আলোচনায় রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন।
শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা এবং বীথিকা বিনতে হোসাইন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন৷ এবং একটি সামাজিক সংগঠন অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতা জানান, শফিউল বারী বাবু ছিলেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর রাজপথের সাহসী সৈনিক। ‘আমার নেত্রী আমার মা বন্দী হতে পারে না’ স্লোগানটি দিয়ে সারাবিশ্বে আলোচিত হয়েছেন বাবু। ওই স্লোগানের প্রবক্তাও তিনি। এছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করাকালে ছাত্রদলকে শক্তিশালী ছাত্র সংগঠনে পরিণত করেন।তারপর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হয়ে স্বেচ্ছাসেবক দলকে অতীতের ভঙ্গুর নেতৃত্বের গ্লানি থেকে অবমুক্ত করে ঢেলে সাজিয়েছেন। এবং বাবুর নেতৃত্বকালীন সময়ে স্বেচ্ছাসেবক দল ছিল দলের চেয়ারম্যানের আস্থা ও নির্ভরতার অন্যতম হাতিয়ার।
খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে আনার জন্য রাজপথে আমৃত্যু সংগ্রাম করেছিলেন বাবু। জীবনের বেশিরভাগ সময় থাকতে হয়েছে আত্মগোপনে অথবা কারাগারে। সহ্য করতে হয়েছে পুলিশি নির্যাতন এবং রিমান্ড। বাবু ছিলেন দলের নিবেদিত প্রাণ।
বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বেড়ে ওঠা একজন সাহসী নেত্রী। যিনি প্রতিষ্ঠিত করেছেন মানবিক সংগঠন ‘অর্পণ আলোক’।
বিএনপি’র নারী নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করা শফিউল বারী বারী বাবুর রেখে যাওয়া হাজার হাজার কর্মী সমর্থকদের জেল জুলুম নির্যাতনের শিকার এবং দেশজুড় বিএনপির নির্যাতিত কর্মীদের পাশে অর্পণ আলোক সংঘ নামক সংগঠন এর মাধ্যমে সবার পাশে অর্থনৈতিক ও মানসিক সাপোর্ট দিয়েও আগলে রেখেছেন আপদে-বিপদে।
নিজের প্রত্যাশার কথা জানিয়ে প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন সাংবাদিকদের বলেন, ২০১৫ সাল থেকে আমার সংগঠনের ব্যানারে দেশের মানুষের জন্য এবং দলের গুম, খুনের শিকার যারা হয়েছেন তাদের আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি অন্যান্য সহযোগিতাও করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমাদের প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তারুণ্যের রাষ্ট্র চিন্তার সংলাপগুলো শুরু করেছি।
বীথিকা বিনতে হোসাইনকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন এবং চোখে পড়ার মতো অগ্রনী ভূমিকা পালন করেন।
শফিউল বাবু জীবদ্দশায় স্বপ্ন ছিল লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) আসনের উপকূলীয় জনপদের অবহেলিত মানুষের জীবনমানের উন্নয়ন।বেকারত্ব নিরসনে ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
অবহেলিত এ জনগোষ্ঠীর প্রত্যাশা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বীথিকা বিনতে হোসাইনকে দল থেকে মূল্যায়ন করা হলে  এ জনপদের মানুষকে নিয়ে প্রয়াত বাবুর স্বপ্ন পূরণ হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন- এমনটাই প্রত্যাশা লক্ষ্মীপুরের সাধারন বিএনপি কর্মীদের।
আইন অনুযায়ী সংসদ সদস্যদের শপথগ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৫টি আসন, জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসন পাবে। বাকি ৩টি আসন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি গঠন

সংরক্ষিতএমপি পদে আলোচনায় লক্ষ্মীপুরের মানবিক কন্যা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

কমলনগরে আদম ব্যবসায়ী দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার: বিচার চাইতেই মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ 

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

কমলনগরে ভ্রাম্যমাণ আদালতে  সার ব্যবসায়ীর অর্থদন্ড

লক্ষ্মীপুরে কামার হাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দিনব্যাপী মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত

রামগতির ধর্ষণ মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা তারেক আজিজের মুক্তির দাবিতে মানববন্ধন

স্মৃতির আকাশে অম্লান এক নাম: খোকন ভাই

১০

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা : আবুল খায়ের ভূঁইয়া এমপি

১১

৫ টাকা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

১২

রাজনীতিবিদরা চিন্তায় গরীব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান 

১৩

কেউ আমাকে প্রলোভন দেখিয়ে দুর্নীতির আশ্রয় নিবে, এ সুযোগ দেব না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৪

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

১৬

আশরাফ উদ্দিন নিজান এমপি’র নির্দেশে চাঁদাবাজির অভিযোগে কমলনগর বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা

১৭

লক্ষ্মীপুরে নকল পানীয় উৎপাদন করায় আশরাফ ফুডকে এক লক্ষ টাকা জরিমানা

১৮

সুবাস ছড়াচ্ছে আমের মুকুল, প্রাণ ফিরে পেয়েছে ফুলবাড়ীর প্রকৃতি

১৯

কমলনগরের মেঘনার চরে পিকনিকে গিয়ে উত্তাল ঢেউয়ে ভেসে নিখোঁজ কিশোর

২০