banglarmukul
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদরা চিন্তায় গরীব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান 

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য  এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিবিদ এতো গরীব হলে লাভ হবে না। কোন গরীব?- চিন্তায় গরীব, হৃদয়ে গরীব। আমার নেতা মরহুম সালাউদ্দিন কাদের বলেছিলেন- ‘রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাহিরে আড়াই ইঞ্চি’। এতো ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এমপি নিজান বলেন, কালো-সাদা দ্বন্দ্ব, হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব, এগুলো কিন্তু যুগ যুগ ধরে রাজনীতিবিদরা গড়েছেন স্বার্থের জন্য, সুযোগের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যত নতুন দিন আসতেছে, সময় আসছে, ততবেশি জটিলতা বাড়ছে। কারণ আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। যিনি যত বড় ধার্মিক তিনি ততবড় সৎ। কারণ কোন ধর্মেই অসত্যের কথা নেই। অসুরকে নিপাত করার জন্যই কালী, দুর্গা কিংবা প্রপেট কিংবা আমাদের অলি আউলিয়া, উনারা সকলেই সৎ ছিলেন।
তিনি বলেন, আমরা ভোটেরদিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা করবো, ভোটের পরদিন থেকে আমরা একজন আরেকজনকে বন্ধু হিসেবে নিতে পারি। বিরোধীদলই পারে সরকার দলকে ঠিক রাখতে। আপনারা যদি পজিটিভ পলিটিক্স করেন, তখন দেখবেন সরকার দল পজিটিভ পলিটিক্স করতে বাধ্য হবে। কারণ তিনিতো ক্ষমতায় আছেন, তিনি সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। একদিনে আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আমরা সকলে একটা বড়ি খেয়ে গণতান্ত্রিক হয়ে যাবো, এটা ভুল কথা। তাহলে ভোটারদেকে টাকা দিলাম কেন? ভোটে যারা আমরা ধর্মীয় দল, আমরা ভেতরে ভেতরে টাকা দেওয়ার চেষ্টা করেছি, ঘুষ দেওয়ার চেষ্টা করেছি, আমরা মহিলাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমরা নৈতিকভাবে ঠিক নাতো। হ্যা চেঞ্জ হবে, এই চেঞ্জ আমরা চাচ্ছি।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে কামার হাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দিনব্যাপী মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত

রামগতির ধর্ষণ মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা তারেক আজিজের মুক্তির দাবিতে মানববন্ধন

স্মৃতির আকাশে অম্লান এক নাম: খোকন ভাই

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা : আবুল খায়ের ভূঁইয়া এমপি

৫ টাকা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

রাজনীতিবিদরা চিন্তায় গরীব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান 

কেউ আমাকে প্রলোভন দেখিয়ে দুর্নীতির আশ্রয় নিবে, এ সুযোগ দেব না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

১১

আশরাফ উদ্দিন নিজান এমপি’র নির্দেশে চাঁদাবাজির অভিযোগে কমলনগর বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা

১২

লক্ষ্মীপুরে নকল পানীয় উৎপাদন করায় আশরাফ ফুডকে এক লক্ষ টাকা জরিমানা

১৩

সুবাস ছড়াচ্ছে আমের মুকুল, প্রাণ ফিরে পেয়েছে ফুলবাড়ীর প্রকৃতি

১৪

কমলনগরের মেঘনার চরে পিকনিকে গিয়ে উত্তাল ঢেউয়ে ভেসে নিখোঁজ কিশোর

১৫

রমজানে অসহায়দের পাশে রায়পুর যুব সংগঠন

১৬

লক্ষ্মীপুরে অস্বাস্হ্যকর পরিবেশে ঘি উৎপাদন করায় ৭০ হাজার টাকা জরিমানা

১৭

রায়পুরে কলেজছাত্র আশরাফুল হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্দন

১৮

রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস

২০