banglarmukul
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত

প্রদীপ কুমার রায় :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনের বেসরকারি প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৭ হাজার ৮৯৬ জন। মোট ৮২টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউএসএম রুহুল আমিন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৫৯৩ ভোট। এ হিসাবে আবুল খায়ের ভূঁইয়া ১১ হাজার ২৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

অন্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) প্রার্থী আবুল বাশার ট্রাক প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট, নাগরিক ঐক্যের মোহাম্মদ রেজাউল করিম কেটলি প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মোঃ ইব্রাহিম মিয়া একতারা প্রতীকে পেয়েছেন ৯২৬ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ ফরহাদ মিয়া হাতঘড়ি প্রতীকে পেয়েছেন ১১৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হেলাল উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯১ ভোট।

এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৬টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৭৬টি। সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৫২ হাজার ৫৭২টি, যা মোট ভোটারের ৫৯ দশমিক ১৬ শতাংশ।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান কাউছার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, আবুল খায়ের ভূঁইয়া এ নিয়ে লক্ষ্মীপুর-২ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো লাগে

১

লক্ষ্মীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় রামগঞ্জের যুবকের মৃত্যু, স্বজনদের রহস্যের অভিযোগ

২

রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৪

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম

৬

রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ

৭

রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২

৮

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

৯

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

১০

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

১১

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

১২

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

১৩

ছোট্ট খোকা

১৪

আমার মা

১৫

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

১৬

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

১৭

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১৮

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

১৯

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

২০