banglarmukul
৩১ জানুয়ারী ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে পীর সাহেব চরমোনাই-এর আগমন উপলক্ষে নির্বাচনী জনসভার প্রস্তুতি

রামগঞ্জ  প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন উপলক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী’র সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাটি আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে অনুষ্ঠিত হবে।

জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় জনসভার মাঠ ও স্টেইজ পরিদর্শন করেন আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, মাঠ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো তদারকি করেন এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জবাসী ইনশাআল্লাহ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতিকে বিজয়ী করবে। এই নির্বাচন হবে দুর্নীতিমুক্ত ও মানবিক রাজনীতির পক্ষে রায়।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করার পাশাপাশি নির্বাচনে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর সভাপতি হাজী মোহাম্মদ মহসিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব চরমোনাই-এর শুভাগমন ও জাকির পাটওয়ারীর নেতৃত্বে রামগঞ্জে হাতপাখার গণজোয়ার আরও বেগবান হবে। জনসভাটি নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০