banglarmukul
৫ অগাস্ট ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

চট্টগ্রামের রাউজানে ভরদুপুরে প্রকাশ্যে স্ত্রী-কন্যার সামনে এক যুবককে গুলি করে হত্যা করেছে বোরকা পরা অস্ত্রধারীরা। আজ রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম (৪২) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়ির প্রয়াত আমির হোসেনের ছেলে। তিনি এলাকায় যুবদল কর্মী হিসেবে পরিচিত।

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার জানান, সেলিমসহ তাঁরা তিনজন মোটরসাইকেলে করে তাঁর চাচি শাশুড়ির জানাজায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঈশান ভট্টের হাট থেকে ওষুধ কিনতে নেমেছিলেন তাঁরা। সেখান থেকে মোটরসাইকেলে ওঠার সময় গুলির ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে আজকের পত্রিকাকে ফেরদৌস বলেন, তখন একটি সিএনজিচালিত অটোরিকশা আসে। সেখান থেকে বোরকা পরা দুজন অস্ত্রধারী বের হয়ে সেলিমের মুখ লক্ষ্য করে গুলি ছুড়ে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। ওই অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি।

পরে সেলিমকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তির শরীরে শটগানের দুটি গুলি লাগে। একটি গুলি তাঁর মুখের একপাশে লাগে এবং মুখটি থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

নিহত সেলিম যুবদল কর্মী বলে তাঁর মামা মাস্টার রফিক দাবি করেছেন। এলাকায়ও তিনি দলীয় কর্মী হিসেবে প্রচার থাকলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে রাউজান উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম ও সদস্যসচিব অভি চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, নিহত সেলিম এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তাঁকে ডাকাত হিসেবেও অনেকে চেনে। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকলেও সরকার পতনের পর বিএনপির রাজনীতিতে ঢুকে পড়েন। পরে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে অভ্যন্তরীণ কোন্দলেও জড়ান। এর মধ্যে বালু উত্তোলন অন্যতম।

তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন এবং মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ৯টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে বলে সংবাদ পাওয়ার পর একদল পুলিশ নিয়ে তিনি হাসপাতালে যান। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি গঠন

সংরক্ষিতএমপি পদে আলোচনায় লক্ষ্মীপুরের মানবিক কন্যা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

কমলনগরে আদম ব্যবসায়ী দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার: বিচার চাইতেই মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ 

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

কমলনগরে ভ্রাম্যমাণ আদালতে  সার ব্যবসায়ীর অর্থদন্ড

লক্ষ্মীপুরে কামার হাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দিনব্যাপী মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত

রামগতির ধর্ষণ মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা তারেক আজিজের মুক্তির দাবিতে মানববন্ধন

স্মৃতির আকাশে অম্লান এক নাম: খোকন ভাই

১০

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা : আবুল খায়ের ভূঁইয়া এমপি

১১

৫ টাকা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

১২

রাজনীতিবিদরা চিন্তায় গরীব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান 

১৩

কেউ আমাকে প্রলোভন দেখিয়ে দুর্নীতির আশ্রয় নিবে, এ সুযোগ দেব না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৪

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

১৬

আশরাফ উদ্দিন নিজান এমপি’র নির্দেশে চাঁদাবাজির অভিযোগে কমলনগর বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা

১৭

লক্ষ্মীপুরে নকল পানীয় উৎপাদন করায় আশরাফ ফুডকে এক লক্ষ টাকা জরিমানা

১৮

সুবাস ছড়াচ্ছে আমের মুকুল, প্রাণ ফিরে পেয়েছে ফুলবাড়ীর প্রকৃতি

১৯

কমলনগরের মেঘনার চরে পিকনিকে গিয়ে উত্তাল ঢেউয়ে ভেসে নিখোঁজ কিশোর

২০