জুনায়েদ আহম্মেদ,লক্ষ্মীপুর:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার বিভিন্ন কোরবানির পশুর বাজার পরিদর্শন করেছেন র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর।সোমবার দুপুরে তীব্র বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারসহ বিভিন্ন পশুর বাজারে র্যাবের বিশেষ টহল পরিচালনা করা হয়।

বাজার পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর ক্রেতা, বিক্রেতা, গরু ব্যবসায়ী ও ইজারাদারদের সাথে সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন। পশুর বাজারে জাল টাকা শনাক্ত ও নিরোধ, বাজারের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যবসায়ীদের টাকা নিরাপদে পরিবহনে র্যাব-১১ এর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে র্যাব -১১ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পশুর বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও এলাকাবাসী।
র্যাব জানায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর বাজারগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের ধরনের নিরাপত্তা অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন