প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুরে থানার পাশে একটি স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রায়পুর মার্চেন্টস একাডেমির পেছনে এ ঘটনা ঘটে। পরে পালানোর সময় স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তপাদারবাজার এলাকার মৃত শফিউল্লাহর ছেলে মো. লাবিব এবং ১ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, লাবিব ও জাহিদ সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষে দুটি চকলেট বোমা বিস্ফোরণ ঘটান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনার সময় মাঠে অবস্থানরত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন