প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর শহরে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে পুলিশ বক্সটির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম, পিপিএম, রায়পুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহুরুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা, ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মান্নান এবং আরআর ক্যাবলসের আঞ্চলিক প্রতিনিধি।
সংশ্লিষ্টরা জানান, ট্রাফিক পুলিশ বক্সটি চালু হওয়ায় শহরের যানজট নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে দায়িত্ব পালন সহজ হবে। এর মাধ্যমে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন