banglarmukul
১৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

প্রদীপ কুমার রায় :

নগদবিহীন ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসি রায়পুর শাখার উদ্যোগে ‘ক্যাশলেস রায়পুর’ কর্মসূচির আওতায় এসব আয়োজন করা হয়।
বিকেলে রায়পুর বাজার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক রতন চন্দ্র দাস। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নোয়াখালী রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চলপ্রধান মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। সভায় স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতারা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের শাখা ক্যাশ ইনচার্জ তোজাম্মেল হোসেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতিশীলতা বাড়ে। এ জন্য ব্যবসায়ীদের বাংলা কিউআর, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হয়। রায়পুরকে ক্যাশলেস বাণিজ্যিক জনপদ হিসেবে গড়ে তুলতে ব্যাংকার ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে রায়পুর বাজার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার ও খেজুরতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে ক্যাশলেস ক্যাম্পেইনের একটি বুথ উদ্বোধন করা হয়। র‍্যালিতে ব্যাংকের কর্মকর্তা, বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

১

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

২

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

৩

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

৪

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

৫

ছোট্ট খোকা

৬

আমার মা

৭

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

৮

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

৯

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১০

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

১১

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

১৩

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

১৪

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১৫

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

১৬

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

১৭

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

১৮

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১৯

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০