banglarmukul
১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে ড্রেজার পাইপ বসিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি ড্রেজার পাইপ ভেঙে নষ্ট করা হয়। রোববার (১৫ নভেম্বর) উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুল করিম টিপু।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ড্রেজার পাইপ বসিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এ কারণে অভিযান চালিয়ে কয়েকটি ড্রেজার পাইপ ভেঙে দেওয়া হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে রায়পুর থানা পুলিশের একটি দল এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং ফসলি জমি ও পরিবেশের ক্ষতি রোধে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকার সপ্তম পাতায় ‘রায়পুরে অভিযানের পরও থামছে না বালু উত্তোলন, বিলীন হচ্ছে জমি ও বাড়িঘর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

১

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

২

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

৩

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

৪

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

৫

ছোট্ট খোকা

৬

আমার মা

৭

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

৮

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

৯

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১০

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

১১

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

১৩

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

১৪

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১৫

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

১৬

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

১৭

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

১৮

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

১৯

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০