রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী বিশাল সমাবেশ, পথসভা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগমুদ ঈদগাহ ময়দানে রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাফিজ আহমেদ ও হুমায়ূন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এজিএস আবুল কাশেম, আব্দুর রহিম মজুমদার, আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন মোল্লা ভুটু, ভোলাকোট ইউনিয়নের সাবেক আমীর হুমায়ূন কবির ও আবু সালেহ।

এছাড়া ভোলাকোট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে মাদকবিরোধী একটি র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন