banglarmukul
২৭ মার্চ ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রী-সন্তানসহ মাদরাসা শিক্ষক নিহত, দুই জেলায় শোকের মাতম

মাহমুদুর রহমান মনজু :

ঈদের ছুটি শেষে রাজধানীর মোহাম্মদপুরে কর্মস্থলে ফেরার পথে কুমিল্লার কালাকচুয়া এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানসহ প্রাণ হারিয়েছেন মাদরাসা শিক্ষক মুফতি আব্দুল মমিন। এই মর্মান্তিক ঘটনায় তার নিজগ্রাম নোয়াখালীর ছাতারপাইয়া এবং শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বশাহাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজার পর শ্বশুরবাড়ির কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হবে। ইতোমধ্যে কবরগুলো প্রস্তুত করা হয়েছে এবং লাশবাহী গাড়িগুলো কবরস্থানের পাশে অপেক্ষমাণ রয়েছে—যা উপস্থিত মানুষের হৃদয়ে আরও বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি করেছে।


জানা গেছে, নিহত মুফতি আব্দুল মমিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বাসিন্দা হলেও পারিবারিক কারণে তার দাফন সম্পন্ন হচ্ছে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ির কবরস্থানে। এ নিয়ে নিজগ্রাম ছাতারপাইয়ার অনেক বাসিন্দা দুঃখ প্রকাশ করে তার নিজ গ্রামেই দাফনের দাবি জানান। তবুও দূর-দূরান্ত থেকে অনেকেই তিতারকান্দিতে এসে জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন।
স্বজনদের সূত্রে জানা যায়, মমিনের নিজ গ্রামে স্থায়ীভাবে বসবাসের মতো জমি না থাকায় তিনি পরিবারসহ ঢাকায় থাকতেন এবং ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে আসতেন। ভবিষ্যতে নিজ গ্রামে জমি কিনে বসবাসের পরিকল্পনাও ছিল তার—যা অপূর্ণই থেকে গেল এই দুর্ঘটনায়।
নিহত মুফতি আব্দুল মমিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলী মাস্টারের বাড়ির মৃত ইউনুস মুন্সীর ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানিতে দুই জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, এমন করুণ মৃত্যু সহজে ভোলার নয়—একটি পরিবার যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মুকুলে ভরলেও ফলনে ঘাটতি—লক্ষ্মীপুরে আমের বাম্পার ফলনের আশা ম্লান”

লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে মাটির মটকা—গ্রামীণ ঐতিহ্যের নীরব বিদায়

অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ

চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ: হাত বেঁধে মারধর, মুখে সিগারেটের ছ্যাঁকা

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রী-সন্তানসহ মাদরাসা শিক্ষক নিহত, দুই জেলায় শোকের মাতম

রায়পুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

লক্ষ্মীপুরে মৎস্য খামারে সাফল্যের গল্প: নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে সম্ভাবনার নতুন দিগন্ত

দক্ষিন হামছাদী ইউনিয়নে সবার আগে বাংলাদেশ মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

দেড় মাস পর রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

১০

লক্ষ্মীপুরে ইন্সপেক্টর মধু সুধন নাথকে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

১১

ঈদের আনন্দ সবার ঘরে: লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’-এর উপহার বিতরণ

১২

লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

১৩

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ব্যতিক্রমী ঈদ সম্মানি ও মেহেদি উৎসব

১৪

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

১৫

গনভোটের সৃকৃতি  ও জুলাই  সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে—এ আর হাফিজ উল্লাহ

১৬

কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ 

১৭

প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

১৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

২০