banglarmukul
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী হাতে ভাজা ‘গিগজ চাউলের মুড়ি’র নামে বাজারে নিম্নমানের ‘বুসিয়ারা’ চাউলের মুড়ি বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত উৎপাদকরা।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গিগজ মুড়ি নামে উচ্চমূল্যে যে মুড়ি বিক্রি হচ্ছে, তার একটি অংশ আসলে বুসিয়ারা চাউল দিয়ে তৈরি। দেখতে প্রায় একই রকম হওয়ায় সাধারণ ক্রেতারা সহজে পার্থক্য বুঝতে পারছেন না। ফলে বেশি দামে কিনেও প্রত্যাশিত স্বাদ ও মান পাচ্ছেন না তারা।
লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসারাবাদ এলাকার কয়েকজন ঐতিহ্যবাহী মুড়ি উৎপাদক জানান, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে ভাজা আসল গিগজ চাউলের মুড়ি তৈরি করে আসছেন। তাদের দাবি, উৎপাদনের পর আড়ৎ পর্যায়ে অসাধু ব্যবসায়ীরা অন্য চাউলের মুড়ি মিশিয়ে বা সম্পূর্ণ ভিন্ন চাউলের মুড়ি গিগজ নামে বাজারে চালিয়ে দিচ্ছেন।
একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গিগজ মুড়ির চাহিদা ও দাম বেশি হওয়ায় কিছু অসাধু আড়ৎতদার সুযোগ নিচ্ছে। এতে আসল পণ্যের সুনাম নষ্ট হচ্ছে।”


ক্রেতাদের অভিযোগ, আগে যে স্বাদ ও খাস্তা ভাব পাওয়া যেত, এখন অনেক ক্ষেত্রে তা মিলছে না। তারা বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।
উৎপাদকদের মতে, দ্রুত বাজার মনিটরিং ও ব্র্যান্ড সুরক্ষার ব্যবস্থা না নিলে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী গিগজ মুড়ির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে পাঁচ বছরেও চালু হয়নি সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেট চুরি হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম

আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি

রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা

লক্ষ্মীপুরে জনপ্রশাসন উপদেষ্টার প্রথম সফর: মেধাভিত্তিক ও নিরপেক্ষ প্রশাসন গড়ার প্রত্যয়

লক্ষ্মীপুরে চোর সন্দেহে আটক ৪ জনকে ঘিরে উত্তেজনা, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২০

কমলনগরে মেঘনায় অবৈধ জালের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নৌকা ডুবির ঘটনায় জেলেপাড়ায় আতঙ্ক

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি গঠন

সংরক্ষিতএমপি পদে আলোচনায় লক্ষ্মীপুরের মানবিক কন্যা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

কমলনগরে আদম ব্যবসায়ী দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার: বিচার চাইতেই মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ 

১০

লক্ষ্মীপুরে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

১১

কমলনগরে ভ্রাম্যমাণ আদালতে  সার ব্যবসায়ীর অর্থদন্ড

১২

লক্ষ্মীপুরে কামার হাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

১৩

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দিনব্যাপী মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত

১৪

রামগতির ধর্ষণ মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার

১৫

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা তারেক আজিজের মুক্তির দাবিতে মানববন্ধন

১৬

স্মৃতির আকাশে অম্লান এক নাম: খোকন ভাই

১৭

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা : আবুল খায়ের ভূঁইয়া এমপি

১৮

৫ টাকা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

১৯

রাজনীতিবিদরা চিন্তায় গরীব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান 

২০