banglarmukul
৫ অগাস্ট ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

এশিয়া কাপ সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে তালিকায় নেই একজন গুরুত্বপূর্ণ নাম—মুজিব-উর রহমান। বাংলাদেশের বিপক্ষে নিয়মিত সাফল্য পাওয়া এই স্পিনারের অনুপস্থিতি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে টাইগারদের জন্য।

এশিয়া কাপ ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। মুজিবের পাশাপাশি বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরানও।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে মুজিবের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। ৯ ম্যাচে ১৩ উইকেট, ইকোনমি রেট মাত্র ৫.২৫। তার বৈচিত্র্যময় স্পিনে বারবারই বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সেক্ষেত্রে মুজিবের না থাকাটা নিঃসন্দেহে লিটন-শান্তদের জন্য বড় এক স্বস্তির খবর।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে। এরপরই ঘোষিত হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল। যদি তাতে মুজিব জায়গা না পান, তবে এশিয়া কাপে তার বিরুদ্ধে খেলতে হবে না বাংলাদেশকে।

ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২৯ আগস্ট, শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। অংশগ্রহণকারী অন্য দল হচ্ছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।

আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

২

রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম

৪

রায়পুরের সাবেক সাংসদ হারুনুর রশিদের স্মরণে মজিবুল হক একাডেমিতে দোয়া ও মিলাদ

৫

রায়পুরে স্কুলের সাইকেল পার্কি স্থানে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ, আটক ২

৬

চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, ক্ষোভ, নিন্দা

৭

স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

৮

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

৯

রায়পুরে অবৈধ ড্রেজার পাইপের বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো কয়েকটি পাইপ

১০

রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা

১১

ছোট্ট খোকা

১২

আমার মা

১৩

কমলনগর থানার ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ঘুষ ও হয়রানির নানা অভিযোগ

১৪

রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও কর মেলার উদ্বোধন

১৫

রায়পুরে হাজী ছফি উল্যা একাডেমিতে অভিভাবক সমাবেশ

১৬

রায়পুরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক সভা

১৭

রামগঞ্জে ব্যবসায়ীর ডুপ্লেক্স বাড়ি আপন বড় ভাইয়ের দখলে, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৮

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

১৯

রায়পুরের মোরশেদ আলম দুদকের নতুন মহাপরিচালক

২০