banglarmukul
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ- অভিভাবক মহলে ক্ষোভ 

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল) দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রশংসাপত্র সংগ্রহের সময় নির্ধারিত কোন ফি-এর বিধান না থাকলেও প্রধান শিক্ষকরা ৫শ’ থেকে ৭শ’ টাকা পর্যন্ত আদায় করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
‎ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যালয় থেকে প্রশংসাপত্র নিতে গেলে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে এই অর্থের বিপরীতে যথাযথ রসিদ দেওয়া হচ্ছে না। ফলে কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে এবং আদায়কৃত অর্থের হিসাব কীভাবে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
‎সরজমিন তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এ বছর এসএসসি পাশ করা শিক্ষার্থীদের কাছ থেকে প্রধান শিক্ষকের কথা বলে  ৫শ’ টাকা এবং অফিস সহকারীর বা কম্পিউটার অপারেটর  জন্য ৬০টাকা করে আদায় করছেন।
‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর ৮শ’ ৬৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫শ’একজন শিক্ষার্থী পাশ করেন। সব কয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একই নিয়মে  শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ বিহীন প্রশংসা পত্রের নামে এ সব টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ১৫ টি দাখিলসহ বিভিন্ন স্তরের মাদরাসাগুলোতেও এমন চিত্র দেখা যায়। সবকটি প্রতিষ্ঠানে ৫০০-১০০০ টাকা বিনিময়ে প্রশংসাপত্র, পাবলিক পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো  এযেন এ সনদ বেচাবিক্রির হাট বাজারে পরিণত হচ্ছে।
‎একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, উচ্চশিক্ষায় ভর্তি কিংবা চাকরির আবেদনের জন্য প্রশংসাপত্র প্রয়োজন হওয়ায় অনেকটা বাধ্য হয়েই দাবি করা অর্থ দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে গেলে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানে হয়রানির আশঙ্কা রয়েছে বলেও কেউ নাম প্রকাশ করতে চাননি।
‎এদিকে প্রশংসা পত্রের নামে টাকা নেওয়ার বিষয়ে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান অকপটে স্বীকার করে বলেন, আমরা ৫শ’টাকা করে নিচ্ছি এবং ওই টাকা বিদ্যালয়ের একাউন্টে জমা দিচ্ছি।
‎ বিষয়টি নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানে মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
‎এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, রসিদবিহীন এ ভাবে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হবে।
অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পত্রের নামে রসিদ বিহীন অতিরিক্ত অর্থ  আদায়ের তদন্ত এবং  জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া দাবি করছেন  সচেতন মহল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ লেনদনের ভিডিও ভাইরাল’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

১

কমলনগরে হাম প্রতিরোধে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম উদ্বোধন 

২

রামগতিতে ওলামা বিভাগের সিরাত (স.) আলোচনা সভা

৩

কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ- অভিভাবক মহলে ক্ষোভ 

৪

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, দুদকে একাধিক অভিযোগ

৫

রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা

৬

লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ২৪৪ সদস্য আটক

৭

রামগঞ্জের কাঞ্চনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় কামাল হোসেন

৮

কমলনগরে অধ্যক্ষের সিন্ডিকেটে জিম্মি শিক্ষক-শিক্ষার্থীরা

৯

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

১০

রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মইনুদ্দিন মোল্লা ভুট্রো

১১

রামগঞ্জ উপজেলার গর্ব: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হলেন অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল

১২

ভাদুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের যুগান্তকারী সাফল্য: সদস্য সংখ্যা তিন হাজারের পথে, রিচ ছাড়াল ৬১ হাজার!

১৩

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১৪

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

১৫

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

১৬

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

১৭

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

১৮

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

১৯

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

২০