banglarmukul
১৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি

মোঃ নুর হোসেন :

সরকারি নিষেধাজ্ঞা চলাকালেও লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন বাজার ও মাছ ঘাটে গোপনে এসব মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে।
৭ মার্চ (শনিবার) বিকেলে কমলনগরের প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার ছাড়াও উপজেলার মতিরহাট, পাটারিরহাট ও নবীগঞ্জসহ কয়েকটি মাছ ঘাটের পাশে গোপনে মাছ বিক্রি করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে মাছ শিকার করছে এবং ভোরের আগেই সেগুলো বাজারে এনে বিক্রি করছে।
এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা চলাকালেও যদি এভাবে মাছ ধরা ও বিক্রি হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন থেকেই যায়।
তবে অভিযোগের বিষয়ে কমলনগর উপজেলা কোস্ট গার্ড (সিসি) সেলামত প্রিয় জানান, “আমরা নিয়মিত নদীপথে টহল ও দায়িত্ব পালন করে যাচ্ছি। নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
অন্যদিকে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত নদীতে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে কেউ মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ রয়েছে।
সচেতন মহল মনে করেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। অন্যথায় মেঘনা নদীর মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১০

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১১

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১২

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৩

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৪

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৫

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৬

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১৭

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

১৮

লক্ষ্মীপুরে সালিশি চুক্তি অমান্য, ৯৯৯ ডেকে কাজ বন্ধ—প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে উত্তেজনা

১৯

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মুরাদ হোসেনকে ঘিরে অপপ্রচার: প্রতিবাদে সরব এলাকাবাসী, আইনি পদক্ষেপের প্রস্তুতি

২০