banglarmukul
১ এপ্রিল ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে হাম আক্রান্ত শিশু বৃদ্ধি, আলাদা ওয়ার্ডের দাবি

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বর্তমানে ৬ জন শিশু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। দীর্ঘদিন চিকিৎসার পর দু-একজনের অবস্থার উন্নতি হলেও বাকিদের অবস্থা এখনো আশানুরূপ নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। কোনো শিশুর ৫–৭ দিন ধরে জ্বর, শরীরে চুলকানি, ঘন ঘন কাশি ও বমিভাব দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হাম রোগে সাধারণত ৪ মাস থেকে ১১ মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হলেও এর চেয়ে বড় শিশুরাও ঝুঁকিতে রয়েছে। সদর উপজেলার লালকান্দি ইউনিয়ন থেকে আসা এক মা জানান, তার সন্তান কয়েকদিন ধরে জ্বর, কাশি, চুলকানি ও বমিতে ভুগছিল। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।


টুমচর এলাকা থেকে আসা আরেক ভুক্তভোগী মা তার ১০ মাস বয়সী শিশুকে একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। কালেরচর এলাকার আমেনা বেগম বলেন, “প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শিশুর অবস্থার উন্নতি হয়নি। পরে সদর হাসপাতালে এনে জানতে পারি, সে হাম রোগে আক্রান্ত।”


এদিকে, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে হাম ও ডায়রিয়া রোগীদের একসাথে চিকিৎসা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। তাদের দাবি, ছোঁয়াচে রোগ হওয়ায় হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কক্ষের ব্যবস্থা করা জরুরি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, “হামের টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তবে সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন নিলে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব।”
চিকিৎসকরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকসহ সকলকে আরো সচেতন হতে হবে, ওসি কমলনগর

রামগতির খালে পরিত্যক্ত অবস্থায় ১৩৬০ লিটার ডিজেল জব্দ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে হাম আক্রান্ত শিশু বৃদ্ধি, আলাদা ওয়ার্ডের দাবি

রায়পুরে গাঁজা চাষ ও মাদক ব্যবসা: মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাঁজা ও চারা জব্দ

লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে ইয়াবা-মদ ও পিস্তলসহ গ্রেপ্তার ২

বঙ্গোপসাগরে রহস্যজনক নিখোঁজ ১৬ জেলে—লক্ষ্মীপুরের ৯ পরিবারে কান্না ও অপেক্ষা

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মিলনমেলা: বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬

বরিশাল সদর উপজেলায় ২ অবৈধ ইটভাটায় অভিযান চিমনি ধ্বংস ও জরিমানা

“পুলিশ অপরাধীদের ভয় পায় নিরপরাধীদের ফাঁসায়” বিএনপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

১০

“মুকুলে ভরলেও ফলনে ঘাটতি—লক্ষ্মীপুরে আমের বাম্পার ফলনের আশা ম্লান”

১১

লক্ষ্মীপুরে বিলুপ্তির পথে মাটির মটকা—গ্রামীণ ঐতিহ্যের নীরব বিদায়

১২

অবহেলায় প্রাণহানি: বাসের বক্সে শ্বাসরোধে ৪৭ ছাগলের মৃত্যু, লক্ষ্মীপুরে ক্ষোভ

১৩

চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ: হাত বেঁধে মারধর, মুখে সিগারেটের ছ্যাঁকা

১৪

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রী-সন্তানসহ মাদরাসা শিক্ষক নিহত, দুই জেলায় শোকের মাতম

১৫

রায়পুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৬

লক্ষ্মীপুরে মৎস্য খামারে সাফল্যের গল্প: নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে সম্ভাবনার নতুন দিগন্ত

১৭

দক্ষিন হামছাদী ইউনিয়নে সবার আগে বাংলাদেশ মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

১৮

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৯

দেড় মাস পর রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

২০