রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন দিনব্যাপী পৌর সেবা সপ্তাহ ও পৌর কর মেলা। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহমেদ সিফাত, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, বিআরডিবি চেয়ারম্যান মো. শাহআলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতুসহ অনেকে।
মেলায় পৌরসভার নাগরিকদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরতে একাধিক স্টল স্থাপন করা হয়েছে। স্টলের মাধ্যমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান করছেন। মেলায় চিকিৎসা ক্যাম্প এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নাগরিকদের সেবা গ্রহণ সহজ করা, পৌরকর পরিশোধে উৎসাহিত করা এবং পৌরসভার কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।