স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৮ পিস ইয়াবাসহ লিটন দেওয়ান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজীরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেপ্তার লিটন দেওয়ান কাজীরচর (দেওয়ান বাড়ি) এলাকার কালু দেওয়ানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজীরচর দেওয়ান বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লিটন দেওয়ানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।