রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রবাসী এবং মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু হান্নান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন।

ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবু সুফিয়ান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এজিএস আবুল কাশেম এবং ভাটরা ইউনিয়নের কৃতী সন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের অর্ডিনেটর শেখ মো. আবু নাসের।
এছাড়া উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইব্রাহিম মিজি, উপজেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন তপাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন যুবদলের নেতা শেখ মোরশেদ আলম, মো. আব্দুল বাসেত, মো. নোমান হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাহাদাত শিকদার, মেহেদী হাসান সুজন, মো. রাজু হোসেন রাজন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহিদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা শামীম আশরাফ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ স্বপন গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।