রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর নেতাকর্মীরা উপজেলা জিয়া অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু। পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম।
বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলীয় শৃঙ্খলা মেনে চলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাবেক ভিপি আব্দুর রহিম, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মিয়া আলমগীর,
সাবেক যুবদল সভাপতি কবির হোসেন পাটোয়ারী, ভিপি শাহআলম, এজিএস আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন।
এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, জেলা ছাত্রদলের নেতা শাহিন আলম মুন্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।