banglarmukul
৯ এপ্রিল ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্বাস্থ্য সহকারী নূরুল আলম ভূঁইয়া (রূপক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর ৯ মাস।

মরহুমের অকাল মৃত্যুতে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় জানান, “স্বাস্থ্য বিভাগ লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমরা নূরুল আলম ভূঁইয়া রূপকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

তাঁর মৃত্যুতে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা একটি বিশেষ শোক ব্যানার প্রকাশ করেছে। ব্যানারে সহকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। এছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন তাঁর শোকবার্তায় নূরুল আলমকে একজন দক্ষ সহকর্মী হিসেবে স্মরণ করেন।

গতকাল বুধবার বাদ আসর বশিকপুর বাজার সেন্ট্রাল মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বাস্থ্য বিভাগের সহকর্মী, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নূরুল আলম ভূঁইয়া দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে স্বাস্থ্য বিভাগে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল ঘিরে সংঘর্ষ: পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি

১০

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১১

লক্ষীপুর দক্ষিণ তেমুহনী-ঝুমুড় মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জনতা ফিলিং স্টেশন ও যানবাহনে জরিমানা

১২

পদ্মা নদীর ইলিশের তুলনায় মেঘনা নদীর ইলিশ স্বাদ ও দামে বেশি সমৃদ্ধ : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৩

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাদক

১৪

রামগতিতে পুলিশের জালে চোরচক্র: রিমান্ডে যুবকের স্বীকারোক্তিতে মিললো চোরাই মালামাল

১৫

সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

১৬

যান্ত্রিক যুগে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার করাতি পেশা

১৭

কমলনগরে এলজিইডির বিরুদ্বে কোটি টাকার বেশি লুট-পাটের অভিযোগ

১৮

লক্ষ্মীপুরে পেট্রোল সংকট: মোজাম্মেল ফিলিং স্টেশনে রাতভর বাইকারদের দীর্ঘ লাইন

১৯

শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

২০