banglarmukul
৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হয়ে পরবর্তীতে মৃত সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পোদ্দার বাজার সংলগ্ন আবু সিংগের বাড়িতে গত ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, আপন দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীরের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে জাহাঙ্গীরের ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন।


অভিযোগ রয়েছে, এ সময় আলমগীর ওই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেলিভারির সময় তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। পরিবারের দাবি, আলমগীরের লাথির আঘাতেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল ঘিরে সংঘর্ষ: পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি

১০

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১১

লক্ষীপুর দক্ষিণ তেমুহনী-ঝুমুড় মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জনতা ফিলিং স্টেশন ও যানবাহনে জরিমানা

১২

পদ্মা নদীর ইলিশের তুলনায় মেঘনা নদীর ইলিশ স্বাদ ও দামে বেশি সমৃদ্ধ : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৩

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাদক

১৪

রামগতিতে পুলিশের জালে চোরচক্র: রিমান্ডে যুবকের স্বীকারোক্তিতে মিললো চোরাই মালামাল

১৫

সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

১৬

যান্ত্রিক যুগে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার করাতি পেশা

১৭

কমলনগরে এলজিইডির বিরুদ্বে কোটি টাকার বেশি লুট-পাটের অভিযোগ

১৮

লক্ষ্মীপুরে পেট্রোল সংকট: মোজাম্মেল ফিলিং স্টেশনে রাতভর বাইকারদের দীর্ঘ লাইন

১৯

শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

২০