banglarmukul
৭ এপ্রিল ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর পৌর এলাকায় নারী দিয়ে প্রেমের ফাঁদ পেতে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ও গত কয়েক দিনের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর এলাকার সোয়াইব হোসেন ওরফে শাওন (২০), বাঞ্চানগর এলাকার মো. শুভ (২৬), ইফতেহাসান সাকিব (২৫) এবং সমসেরাবাদ এলাকার মাধবী রানী মন্ডল ওরফে তৃষা (২০)। তাঁরা সবাই বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এই চক্রটি গত ২৪ মার্চ সন্ধ্যায় পৌরসভার বাঞ্চানগর এলাকায় প্রথম একটি ঘটনা ঘটায়। এরপর ২৬ মার্চ সকালে ল-ইয়ার্স কলোনির একটি বাসায় এবং সর্বশেষ গত ৫ এপ্রিল সকালে একইভাবে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা চালায়। চক্রের নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো। এরপর সেখানে তাঁদের আটকে রেখে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলীকে। তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেন।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা একটি সুসংগঠিত চক্রের সদস্য। সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করাই ছিল তাঁদের মূল কাজ। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল ঘিরে সংঘর্ষ: পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লক্ষীপুর দক্ষিণ তেমুহনী-ঝুমুড় মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জনতা ফিলিং স্টেশন ও যানবাহনে জরিমানা

পদ্মা নদীর ইলিশের তুলনায় মেঘনা নদীর ইলিশ স্বাদ ও দামে বেশি সমৃদ্ধ : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবাসহ মাদক

১০

রামগতিতে পুলিশের জালে চোরচক্র: রিমান্ডে যুবকের স্বীকারোক্তিতে মিললো চোরাই মালামাল

১১

সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

১২

যান্ত্রিক যুগে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার করাতি পেশা

১৩

কমলনগরে এলজিইডির বিরুদ্বে কোটি টাকার বেশি লুট-পাটের অভিযোগ

১৪

লক্ষ্মীপুরে পেট্রোল সংকট: মোজাম্মেল ফিলিং স্টেশনে রাতভর বাইকারদের দীর্ঘ লাইন

১৫

শ্রেণিকক্ষে পলেস্তারা ধস: নিরাপদ শিক্ষালয় কি কেবলই স্বপ্ন?

১৬

লক্ষীপুরে জরাজীর্ণ স্কুল ভবনের ছাদ ধসে আহত ৫ ছাত্রী

১৭

লক্ষ্মীপুরে শহীদ সাব্বিরের পরিবারকে হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা ও বিচার দাবি

১৮

টিনশেডে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল দুই শ্রমিকের

১৯

লক্ষ্মীপুরে বাড়তি দামে তেল বিক্রির প্রতিবাদ করায় হামলায় আহত ২

২০