মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলার একমাত্র প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন। প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি শামসুল করিম, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী এবং নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইসমাইল হোসেন সুজন, সাধারণ সম্পাদক সোয়েল রানা হিরোসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, প্রতিষ্ঠার ১৩ বছরে নন্দন ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য করুন