স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিজয় নগর গ্রাম (কালি বাজার) এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোঃ কামাল হোসেন (সাইকেল মেকার) ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উত্তর হামছাদী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামাল হোসেন'কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০শে মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে কামালের সাইকেলের দোকানে । স্থানীয় লোকজন শিশুটিকে ও অপরাধীকে উদ্ধার করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে ৩১শে মার্চ গ্রেফতার করে।
স্থানীয় কালি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আরমান খন্দকার এ বিষয়ে বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
এদিকে স্থানীয়রা জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
পুলিশ সূত্রে জানা গেছ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।